ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতে মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৬

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:৩০:০৮ অপরাহ্ন
ভারতে মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৬
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ৯ জানুয়ারি, বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এই খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ঐতিহাসিক মন্দিরে দেবতার দর্শনের জন্য বিনামূল্যে টোকেন সংগ্রহের সময় হুড়োহুড়ি শুরু হলে ছয়জন নিহত এবং আরও অনেকেই আহত হন।

হিন্দুস্থান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, যখন পুলিশ টোকেন সংগ্রহের গেট খুলে দেয়, তখন উপস্থিত সবাই একযোগে ঢুকে পড়তে শুরু করে, যার ফলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এদিকে, তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানায়, ১০-১৯ জানুয়ারি পর্যন্ত দর্শনের সুযোগ দেওয়ার জন্য তারা টোকেন ইস্যু করতে স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। কিন্তু লোকজন বুধবারই লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে শুরু করে, যার ফলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা