ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

২৪'শ নেতাকর্মীকে ক্রসফায়ার-গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:৩৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:৩৬:৪৯ অপরাহ্ন
২৪'শ নেতাকর্মীকে ক্রসফায়ার-গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি
বিএনপির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ: ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ২,২৭৬ জন হত্যাকাণ্ড এবং ১৫৩ জন গুমের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ২,২৭৬ জন ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুম করার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দাখিল করেছে।

এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

৯ জানুয়ারি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএর পক্ষে দলের গুম, খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম অভিযোগ দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

গুমের অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অবৈধ আওয়ামী লীগ সরকার এবং তাদের সন্ত্রাসীরা ও কিছু অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের অপহরণ, গুম এবং হত্যা করেছে। এখনো অনেককে গুম করে রাখা হয়েছে, যার সংখ্যা ১৫৩ জন। বিএনপির দাবি, এ ঘটনার বিষয়ে অনুসন্ধান করে মামলার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ক্রসফায়ারের অভিযোগে বলা হয়েছে, অবৈধ সরকার এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য ক্রসফায়ারের নামে ২২৭৬ জনকে হত্যার ঘটনা ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডগুলির মূল উদ্দেশ্য ছিল, বিএনপির নেতাকর্মীদের ভীতি সৃষ্টি করা, দলকে ধ্বংস করা এবং তাদের পরিবারদের দেশ থেকে বিতাড়িত করা।

এ অভিযোগে আরও দাবি করা হয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলোর ন্যায় বিচার করতে হবে।

সালাউদ্দিন খান অভিযোগ দায়েরের পর বলেন, ক্রসফায়ার ও গুমের শিকার ব্যক্তিরা সবাই বিএনপির নেতাকর্মী ছিলেন। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ মোট ১৫৩ জন গুমের শিকার হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা