ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পুড়েছে এজলাস, বসছে না বিডিআর বিদ্রোহের বিচার কাজ

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:৫০:৪৮ অপরাহ্ন
পুড়েছে এজলাস, বসছে না বিডিআর বিদ্রোহের বিচার কাজ
রাজধানীর পুরান ঢাকার বকশী বাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে বসানো অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে, যার কারণে আজ (৯ জানুয়ারি) বিডিআর বিদ্রোহের বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে না। বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর, এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন দুপুরে এজলাস পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, "এখানে আদালত পরিচালনার মতো কোনো অবস্থা নেই।"

বিচারক এবং আসামিপক্ষের আইনজীবীসহ তারা এজলাস কক্ষ পরিদর্শন করেন এবং পরে আদালত বসানোর স্থান ও সময় নির্ধারণের জন্য আলোচনা করবেন। তিনি বলেন, বিচারক দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করবেন।

এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে তারা বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বকশীবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে, অন্যদিকে আশপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে।

অন্যদিকে, বকশীবাজার মোড় এবং আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে দুর্বৃত্তরা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে আগুন দিয়ে এজলাস কক্ষে পুড়িয়ে দেয়, যার ফলে পুরো কক্ষটি নষ্ট হয়ে গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা