ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

অতিথি দেবতার মতো এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:০৪:১৯ অপরাহ্ন
অতিথি দেবতার মতো এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার। এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত।গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি।

ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যম নিউজ-১৮ কে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন (দীর্ঘকালীন প্রক্রিয়া) সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতের রয়েছে, সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে।সূত্রটি জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন।

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তবে শান্তিপূর্ণ এ আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলাবাহিনী হামলা চালালে ও গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে এটি হাসিনা বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে কয়েকশ মানুষকে গুলি করা করে হত্যা করা হয়। কিন্তু তা সত্ত্বেও গত ৫ আগস্ট সাধারণ মানুষ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েন। জনরোষ থেকে বাঁচতে ওইদিন পালিয়ে দিল্লি চলে যান শেখ হাসিনা।

সূত্র: নিউজ১৮

 

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট