ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আরও ১৩ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:২৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:২৬:৪৮ অপরাহ্ন
আরও ১৩ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক
বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক আরও ১৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।মামলাগুলোর মধ্যে বিমানবন্দর থানার ১টি, ভাটারা থানার ১টি, উত্তরা পূর্ব থানার ৭টি, গুলশান থানার ১টি, বাড্ডা থানার ১টি এবং উত্তরা পশ্চিম থানার ২টি মামলা।রাজধানীর মোহাম্মাদপুর থানার বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে ঢাকা সিএমএম আদালতে মোট ৩৮ জন আসামি হাজির করা হয়। যার মধ্যে ছিলেন আতিকুল ইসলাম।এর আগে গত ১৬ অক্টোবর গ্রেপ্তার আতিকুল ইসলামকে গত ১৭ অক্টোবর মোহাম্মাপুর থানার ৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে আনা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১৭ অক্টোবর গ্রেপ্তার দেখানো মামলগুলোর মধ্যে গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনে মোহাম্মাদপুর থানাধীন সেন্ট জোসেফ স্কুলের সামনে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী রাকিব হাসান (১৯) গুলিতে নিহত হওয়ার একটি মামলা। একইদিন মোহাম্মাপুরস্থ নুর জাহান রোডের প্রাইমারী স্কুলের সামনে রনি (১৯) গুলিতে নিহত হওয়ার একটি মামলা এবং একইদিন মোহাম্মাদপুর থানাধীন ময়ুর ভিলার সামনে আল শাহরিয়ার হোসেন (২৩) গুলিতে নিহত হওয়ার একটি মামলা।

মামলাগুলোর আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর আতিকুল ইসলামকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদে সে এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষযে স্বীকার করে এবং তিনি সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটিকরর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলার আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজিবসহ মোহাম্মদপুর এর কাউন্সিলার সহ নেতাকর্মীদের ছাত্র জনাতার আন্দোলন দমনের নির্দেশ প্রদান করলে ছাত্র জনাতার আন্দোলন দমন করতে গিয়ে এই হতাহতের কথা স্বীকার করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা