ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

স্ত্রীসহ ঢাকা রিজেন্সি হোটেল চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:৪০:৪৯ অপরাহ্ন
স্ত্রীসহ ঢাকা রিজেন্সি হোটেল চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজধানীর রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মেফতাহুল জান্নাতের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, মুসলেহ উদ্দিন স্বপরিবারে গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। যদি তারা দেশত্যাগ করেন, তাহলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও নথি প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটবে।

এ প্রেক্ষিতে দুদক আদালতের অনুমোদন নিয়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা কার্যকরের আবেদন জানায়। আদালত আবেদনটি মঞ্জুর করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে