ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

টিকটকের জন্য ভিপিএন-এর ব্যবহার বাড়ছে ভেনিজুয়েলায়

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫১:৫৫ অপরাহ্ন
টিকটকের জন্য ভিপিএন-এর ব্যবহার বাড়ছে ভেনিজুয়েলায়
ভেনিজুয়েলায় টিকটকের ব্যবহারে সরকারের সীমাবদ্ধতা আরোপের পর দেশটিতে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) প্ল্যাটফর্মগুলোর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয় ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান প্রোটোন জানিয়েছে, তাঁদের প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারীর সংখ্যা সম্প্রতি ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনা মালিকানাধীন টিকটক সম্প্রতি ভেনিজুয়েলা সরকারের রোষানলে পড়ে। ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট স্থানীয় প্রতিনিধি নিয়োগের জন্য টিকটককে ৮ দিনের সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তা করতে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে টিকটকের ব্যবহার সীমিত করতে শুরু করে কর্তৃপক্ষ।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় প্রতিদিনই ভেনিজুয়েলায় টিকটক ব্যবহারে দীর্ঘ সময় ধরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এর ফলে প্রোটোন ভিপিএন-এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

প্রোটোন ভিপিএন-এর এক মুখপাত্র বলেন, ‘বর্তমানে ভেনিজুয়েলায় ইন্টারনেটে সঠিক তথ্য অ্যাক্সেসের জন্য প্রোটোন ভিপিএন অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

গত গ্রীষ্মকালেই দেশটিতে প্রোটোন ভিপিএন-এর ব্যবহার ৫১,০০০ শতাংশ বৃদ্ধি পায়। এখন এটি ভেনিজুয়েলার গুগল প্লেস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।

ভেনিজুয়েলায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ নতুন নয়। এর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টুইটারের (বর্তমানে এক্স) ব্যবহার নিষিদ্ধ করেন এবং হোয়াটসঅ্যাপ বয়কটের ডাক দেন। একইভাবে, জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আন্দোলন প্রশমনে একাধিক ওয়েবসাইট বন্ধ করা হয়।

টিকটককে নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশে ভাইরাল চ্যালেঞ্জগুলো বন্ধে ব্যর্থ হওয়ায় ১০ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রতিনিধি নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়। তবে সময়সীমা পার হওয়ার পর থেকেই টিকটকের ব্যবহার সীমিত করতে শুরু করে সরকার।

তথ্যসূত্র: টেকরাডার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু