ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

অস্কার মনোনয়ন ঘোষণা পিছিয়ে দিল লস অ্যাঞ্জেলেসের দাবানল

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৪:৫৪ অপরাহ্ন
অস্কার মনোনয়ন ঘোষণা পিছিয়ে দিল লস অ্যাঞ্জেলেসের দাবানল
লস অ্যাঞ্জেলেস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়, ১৭ জানুয়ারির পরিবর্তে অস্কার মনোনয়ন ঘোষণা হবে ১৯ জানুয়ারি।

দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার অ্যাকাডেমি সদস্যের ভোটিং সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত করা হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসের দাবানলে বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের বাড়ি হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- অস্কারের সাবেক উপস্থাপক বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, জেমস উডস এবং মাইলস টেলার।

অ্যাওয়ার্ডস'র প্রধান নির্বাহী বিল ক্রেমার এক চিঠিতে বলেছেন, "দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে ভয়াবহ দাবানলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের অনেক সদস্য এবং শিল্প সহকর্মীরা লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বাস করেন এবং কাজ করেন, আমরা তাদের কথা ভাবছি।"

এদিকে, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকলেও এখন পর্যন্ত এটি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গারূপে নজর কাড়লেন পরীমণি

দুর্গারূপে নজর কাড়লেন পরীমণি