ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বন্দরে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:৩৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:৩৭:৫২ অপরাহ্ন
বন্দরে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরে ট্রেইলার ড্রাইভারদের চলমান কর্মবিরতি নিয়োগপত্র ও শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে এখনো অব্যাহত আছে, যার প্রভাব পড়েছে বন্দরের কনটেইনার পরিবহনে। 

এনসিটি ও সিসিটি গেটের সামনে ড্রাইভার ও সহকারীরা অবস্থান নেওয়ায় বন্দরের অভ্যন্তরে বেশ কিছু ট্রেইলার আটকা পড়ে আছে, এবং বাইরের ট্রেইলারগুলো প্রবেশ করতে পারছে না। যদিও বন্দরে পণ্য ওঠানামার কার্যক্রম স্বাভাবিক থাকলেও, কনটেইনার পরিবহন কার্যক্রমে এ ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের জন্য স্থায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সরকার ঘোষিত নিম্নতম মজুরি, এবং শ্রমঘণ্টা বাস্তবায়ন। শ্রমিক নেতাদের অভিযোগ, একাধিকবার দাবি জানালেও মালিকপক্ষ নিয়োগপত্র প্রদানসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নে অবহেলা করছে। 

এদিকে মালিকপক্ষ এ দাবি সরাসরি অস্বীকার করে বলছে, বিষয়টি ইতোমধ্যে আদালতে বিচারাধীন এবং এর সমাধান আদালতের মাধ্যমেই হবে।

আজ দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে মালিকদের একটি বৈঠক হওয়ার কথা আছে, যেখানে এ আন্দোলন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা