ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:৫২:৫৭ অপরাহ্ন
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি
পুঁজিবাজারের গত ১৫ বছরে ঘটে যাওয়া অনিয়ম ও জালিয়াতি খতিয়ে দেখতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ (কারণ উদ্ঘাটন) কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন স্টেকহোল্ডাররা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনটির আয়োজন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ডিএসই পরিচালক মেজর জেনারেল কামরুল ইসলাম (অব.) সহ বিভিন্ন পুঁজিবাজারের নেতারা উপস্থিত ছিলেন।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির মৌলিক সূচকগুলির অবস্থা বেশ কিছু সমস্যার সৃষ্টি করছে, যেমন উচ্চ সুদহার এবং রাজনৈতিক অনিশ্চয়তা। এই পরিস্থিতি পুঁজিবাজারের অবস্থানও কিছুটা অনিশ্চিত করে রেখেছে। তিনি বলেন, পুঁজিবাজারে চলমান পতন ধরা পড়েছে, এবং কিছু বিনিয়োগকারী বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে, যার ফলে বাজারে পতন ঘটেছে। তবে, যাদের মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে, বলেন তিনি।

সিএসই’র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তারা সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত হয়ে কাজ করছেন এবং বিএসইসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে বিগত ১৫ বছরে যেসব অনিয়ম এবং জালিয়াতি ঘটেছে তা তদন্ত করতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা উচিত। তিনি বলেন, যদি এই অনিয়মগুলো চিহ্নিত করা না যায়, তবে বাজারের সমস্যার সমাধান করা কঠিন হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের