ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

গোপনে স্বামীর ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৯:২৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৯:২৩:৫১ পূর্বাহ্ন
গোপনে স্বামীর ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড
স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি করা বা গোপনে নজরদারি করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের আইনজীবী রীম ইব্রাহিম। তিনি বলেছেন, স্বামীর গোপনীয়তা ভঙ্গের এই অপরাধে স্ত্রীকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।স্ত্রীদের সতর্ক করে এমনটি জানিয়েছেন সৌদি আরবের এই। খবর গালফ নিউজের। আইনজীবী রীম ইব্রাহিম আরও বলেন, যদি কোনও স্ত্রী গোপনে স্বামীর ফোন তল্লাশি করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে আইনগতভাবে মোকাবিলা করার।রীমের মতে, যদি স্ত্রী দোষী প্রমাণিত হন, তবে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা এই দুটি শাস্তির যেকোনো একটির মুখোমুখি হতে হবে। সাইবার অপরাধ দমন আইনের অধীনে এই সাজা হবে।

তবে আইন বিশেষজ্ঞ অন্য একজন এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওহাইবি জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ককে এতো সহজভাবে সঠিক বা ভুল হিসেবে বিচার করা কঠিন। যদি স্ত্রী স্বামীর ফোনের পিন নম্বর জানেন, তাহলে তার ফোনে প্রবেশ করা আইনসঙ্গত এবং তা অপরাধ নয়, এমনকি তা যদি ফোনে কিছু খোঁজার উদ্দেশ্যেও হয়ে থাকে।এর আগে, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করায় ২০২১ সালের মে মাসে স্ত্রীকে মোটা অংকের ক্ষতিপূরণের সাজা দেয়া হয়েছিল। মামলায় বলা হয়, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করেছিলেন ওই স্ত্রী। এতে স্বামীর গোপনীয়তা ভঙ্গ হয়। তাই নিজের স্বামীকেই মোটা অংকের ক্ষতিপূরণ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একটি আদালত। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট