ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ১০:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ১০:১৫:৩৬ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি
ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকারাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকেরা। ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বীমা খরচ ছিল এই প্যালিসেডসে। কিন্তু এবারের বিপর্যয়ের পর এই ‘সস্তা’ বীমা খরচে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। আগুনে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। অথচ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও দাবানলের শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।দাবানলে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও ক্ষতির প্রাথমিক পরিমাণ এক হাজার কোটি ডলার থেকে ছয় হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে অনুমান করা হয়েছে।

এদিকে বীমা খরচ নিয়ে করা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বাড়ির মূল্যের তুলনায় প্যাসিফিক প্যালিসেডসে বীমার খরচ যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ ডাকঘর এলাকার তুলনায় কম। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় গড় বার্ষিক প্রিমিয়াম ছিল ২২০০ ডলার যা অন্য ৩০টি রাজ্যের তুলনায় কম। বীমা চুক্তিতে বীমাকারী প্রতিষ্ঠান গ্রহীতাকে ক্ষতিপূরণ বা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানে যে অর্থ দেয় তাকে বলা হয় বীমা প্রিমিয়াম।মূলত ক্যালিফোর্নিয়ার উচ্চ সম্পত্তি মূল্য বীমাকে তুলনামূলক সস্তা করে তুলেছে। প্যাসিফিক প্যালিসেডসের বাড়ির মালিকেরা গত বছর গড়ে ৫৪৫০ ডলার প্রিমিয়াম দিয়েছেন। তুলনামূলক এই সস্তা বীমার পেছনে রয়েছে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত বীমা নীতি। কঠোর নিয়মের ফলে ক্যালিফোর্নিয়ায় বীমা সস্তা হলেও অনেক বীমা কোম্পানি তাদের কভারেজ কমিয়ে দিয়েছে।

এদিকে, দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলসের ২৭ হাজার একর জায়গা। বিশাল এই এলাকার একটি জিনিসও আগুন থেকে রক্ষা পায়নি। আর বুধবার হলিউড হিলসে শুরু হওয়া দাবানলের ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।


সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা