ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ১২:২৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ১২:২৬:০৪ অপরাহ্ন
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার দিনগত রাতে এক্স হ্যান্ডেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ।

এদিকে লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে।তিনি জানান, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসকের পরামর্শে বাসা থেকে শাশুড়ির জন্য খাবার তৈরি করে খাওয়াচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা