ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

ইরানের রাজধানী থাকছে না আড়াইশ বছরের পুরোনো তেহরান

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০১:০৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০১:০৩:১২ অপরাহ্ন
ইরানের রাজধানী থাকছে না আড়াইশ বছরের পুরোনো তেহরান
আড়াইশ' বছরের পুরোনো রাজধানী নগরী তেহরান আর থাকছে না ইরানের রাজধানী। সরে যেতে পারে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে। একে দুশ' বছরের জনসংখ্যা বিস্ফোরণ, তার ওপর পানি ও বিদ্যুতের ঘাটতি। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়াই বিকল্প মনে করছে ইরান সরকার।ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান। বহু ঐতিহাসিক নিদর্শনের ভূমি মরুর বুক চিড়ে জেগে ওঠা ৭৩০ বর্গকিলোমিটারের এ শহর। দু'শ' বছরেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী।১৭৮৬ সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসেবে যাত্রা শুরু তেহরানের। ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসেবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মোহাম্মদ খান।

বহু ইতিহাসের সাক্ষী তেহরান থেকে ২৩৯ বছর পর রাজধানী সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইরান সরকার। এক কোটি ৬৮ লাখ মানুষের তেহরান মহানগরী ইরান ও পশ্চিম এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। রাজধানীকেন্দ্রিক জনসংখ্যা বিস্ফোরণের জেরে নগরের প্রাণ নিভু নিভু।ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজিরানি বলেন, ‘রাজধানী স্থানান্তরের বিষয়টি নতুন নয়। বরং এ নিয়ে আলোচনা চলছে তিন দশকের বেশি সময় ধরে। প্রতিটি অঞ্চলে বসবাসযোগ্যতা নির্ভর করে সেটি কতদূর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা সম্ভব, তার ওপর। তেহরানের ওপর ক্রমবর্ধনশীল জনসংখ্যার চাপ ভীষণ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।’

প্রায় আড়াইশ' বছরের জনসংখ্যার ভারে জীর্ণ তেহরানে পানি ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার অবস্থা ভীষণ ভঙ্গুর। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়াই বিকল্প মনে করছে ইরান সরকার। তেহরানের পর নতুন রাজধানী নিশ্চিতভাবেই হবে দক্ষিণের কোথাও; প্রাথমিকভাবে উপকূলীয় মাকরান অঞ্চলের কথা ভাবছে ইরান সরকার।ফাতেমি মোহাজিরানি বলেন, ‘মাকরানের কথা আমরা ভাবছি। দু'টি পরিষদ আমরা গঠন করেছি। একটি পরিষদ রাজধানীর সম্ভাব্য সব সমস্যা পর্যালোচনা করছে। আরেকটি পরিষদ কাজ করছে সমুদ্র নির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর। দু'টি পরিষদই মাকরান অঞ্চলে সকল সম্ভাব্যতা যাচাই করছে।’রাজধানী স্থানান্তরের ঘটনা ইরানের ইতিহাসে অবশ্য নতুন নয়। খ্রিস্টপূর্ব ৬৭৮ সাল থেকে পারস্য নামে পরিচিত ইরানের ৩২তম রাজধানী তেহরান। তাৎক্ষণিকভাবে না হলেও অচিরেই ৩৩তম রাজধানী পেতে যাচ্ছে ২৬শ' বছরের পুরোনো দেশটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল