ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মেঘনায় বাল্বহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
মেঘনায় বাল্বহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত ২, আহত ৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত। আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)।  দুইজনের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলামিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন।গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিলো। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুইজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ