ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:০০:১৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল খান। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেটাই হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলে বিসিবি আশাবাদী ছিল। এ নিয়ে দুপক্ষ নাকি আলোচনার টেবিলেও বসেছিল। বিসিবি দেশসেরা ওপেনারের অপেক্ষায় ছিল, কিন্তু তামিম শেষ পর্যন্ত ‘না’ই বলে দিলেন।

ফেসবুকে লম্বা পোস্টে তামিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।

তামিম যোগ করেন, ‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’  
 
ফেসবুক পোস্টে তামিম আরও লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল; যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’ 
 
২০২৩ সালে ওয়ানডের বিশ্বকাপের আগে একবার অবসর ঘোষণা করেন তামিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি অবসর ভাঙেন। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। নানা নাটকীয়তায় বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিমের জায়গা হয়নি। ওই সময় ফেসবুকে লম্বা এক ভিডিওতে দর্শকতের প্রতি তাকে মনে রাখার আর্জি জানিয়েছিলেন তামিম।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম