ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আবারও বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’,

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:৫২:২১ অপরাহ্ন
আবারও বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’,
১২ নভেম্বর মুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে সুপারহিট ছবি ‘বীর-জারা’। যে সিনেমার মাধ্যমে উঠে এসেছিল ভারত-পাকিস্তানের মধ্যকার প্রেম ও বৈরিতার অনবদ্য এক গল্প। সেই গল্পে নতুন করে ফিরে যেতে পারবেন দর্শকরা, এমনটাই জানা গেছে বলিউড হাঙ্গামা সূত্রে।
তাই নয়, মুক্তির সময় সিনেমার দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ফেলে দেওয়া ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ নামের বিখ্যাত গানটিও এবারের প্রিন্টে যুক্ত করা হচ্ছে। যা এবারের দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত বলিউডের এই অমর প্রেম কাহিনি মুক্তি পায় ২০০৪ সালের ১২ নভেম্বর। দিনটিকে লক্ষ্য করে ৭ নভেম্বর বিশ্বজুড়ে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস কর্তৃপক্ষ।একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘বীর-জারা’র দুই দশক পূর্তি উদযাপনের লক্ষ্যে বিশ্বজুড়ে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে ইয়াশ রাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির লক্ষ্য উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সাউথ আফ্রিকা।


সূত্র আরও বলেন, ‘নতুন করে পুরনো মুক্তি পাওয়া ছবির এই ট্রেন্ডে ভালোই সাড়া দিচ্ছে গ্লোবাল দর্শকরা। তার সঙ্গে এবার এই ছবিটির মাধ্যমে যুক্ত হচ্ছে নতুন কিছু। ছবিটিতে যুক্ত হচ্ছে সেই বিখ্যাত গানটি, যা বড় পর্দায় এর আগে কোনও দর্শক দেখার সুযোগ পায়নি। বিষয়টি দর্শকদের জন্য রোমাঞ্চকর হবে বলে মনে করছি আমরা।’এই নভেম্বর শুধু ‘বীর-জারা’ই নয়, আরও অনেক কারণে বিশেষ হয়ে আসছে শাহরুখ খানের কাছে। ২ নভেম্বর ৫৯তম জন্মদিনে পা রাখবেন বলিউড বাদশাহ। ২২ নভেম্বর ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের আরেক ঐতিহাসিক সিনেমা ‘করণ অর্জুন’।

বলা দরকার, ইয়াশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’র গল্পে দেখা যায়, এক পাকিস্তানি নারী ভারতে বেড়াতে এলে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা তার প্রেমে পড়ে যায়। প্রেমের টানে প্রেমিক ছুটে যায় পাকিস্তান। সেখানে গ্রেফতার হয়ে ২২ বছর জেল খাটেন দেশটিতে। ২২ বছর পর তাদের আবার দেখা হয়। এতে আরও অভিনয় করেছেন রানী মুখার্জি, কিরণ খের, মনোজ বাজপেয়ী, অমিতাভ বচ্চন, হেমামালিনি প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন