ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

তিন আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ১১:২৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ১১:২৯:১৭ পূর্বাহ্ন
তিন আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত
অবৈধভাবে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশি।শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।দেশে ফেরা ১২ জন হলেন- সাতক্ষীরার নলকুড়া গ্রামের আশিকুর রহমান (২৫), গাজীপুরের টঙ্গী থানার পূর্ব আগ্রাপুর বুনিয়াপাড়া গ্রামের সুমন সরকার (৩০), নরসিংদীর রায়পুরা থানার কাসারালকান্দি গ্রামের ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বনিপুর গ্রামের মিজান শেখ (২৮), খুলনার পাইকগাছা থানার কাশেম নগর গ্রামের রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের রাজৈর থানার ডাকছিন চান্দাপুটি গ্রামের বেলাল মোল্লা (২৮), নড়াইলের বাগাডাঙ্গা গ্রামের রেজিনা খাতুন (২৫), একই এলাকার সাগারি ফকির (২৮), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার কালীবাড়ি গ্রামের রবিউল হাওলাদার (২৫), একই এলাকার মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার আগরদিয়া গ্রামের রুবেল গাজী (২৫) ও একই এলাকার খালিদ হোসেন (২৫)।

তাদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা মামলার পর থেকে ভারতে পালিয়ে যায়।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা