ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতি বোঝে না: মান্না

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ১২:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ১২:৩০:২২ অপরাহ্ন
যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতি বোঝে না: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংকটময় পরিস্থিতিতে যারা পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তারা অর্থনীতির সংজ্ঞা বুঝলেও প্রকৃত অর্থনীতি বোঝে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "সোনার বাংলার কথা এখন আর কেউ বলে না। এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হয়। তবে তা তখনই সম্ভব হবে, যখন সবাই যোগ্যতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।"

বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, "দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হাতে, কিন্তু তারা অভিজ্ঞ নয়। তাই আমাদের দেশ গড়ার কাজে তাদের সাহায্য করতে হবে।"

ভ্যাট বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, "এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে, তারা খেটে খাওয়া মানুষের অবস্থা বোঝে না।"

মান্না আরও বলেন, "দেশের বর্তমান সংকট মোকাবিলায় দ্রুত সংস্কারের প্রয়োজন। আমরা সংস্কার চাই, তবে তা দ্রুত করতে হবে এবং এরপরে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তা না হলে দেশ আরও গভীর সংকটে পড়বে।"

এই বক্তব্যে তিনি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী