ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত বেড়ে ৩
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহাবুব আলম জানান, প্রাথমিকভাবে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের ধারণা করা হলেও পরে জানা যায়, দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অন্ধকার এবং কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন বেপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। নৌপুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পরিদর্শক মাহাবুব আলম আরও জানান, স্পিডবোট দুটি রাতে কোথা থেকে এসেছিল বা কোথায় যাচ্ছিল, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা