ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ১২:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ১২:৫২:৫৯ অপরাহ্ন
রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর জানিয়েছেন, দেশে এখনও চার মাস চলার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, গত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন ডলার এবং রফতানি বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার। তবে তিনি প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর আহ্বান জানান।

গভর্নর জানান, সৌদি আরবকে পেছনে ফেলে বর্তমানে রেমিট্যান্স পাঠানোর দিক থেকে দুবাই শীর্ষে রয়েছে। কিন্তু এটি আশঙ্কার বিষয়। কারণ, সৌদি আরব থেকে প্রথমে অর্থ দুবাই আসছে এবং সেখান থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান মুদ্রা বিনিময় হার নিয়ে কারসাজি করার চেষ্টা করছে।

ড. আহসান এইচ মুনসুর বলেন, দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে পারলে বছরে রেমিট্যান্স ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। এটি কোনো কঠিন কাজ নয় বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২ হাজার ৪৯০ কোটি ডলারে নেমে এসেছে। বিপিএম-৬ মান অনুযায়ী এই রিজার্ভ এখন ২ হাজার কোটি ডলার। গত ৮ জানুয়ারি পর্যন্ত মোট রিজার্ভ ছিল ২ হাজার ৬৫৭ কোটি ডলার।

গভর্নর সতর্ক করে বলেন, রিজার্ভ নিয়ে অহেতুক আতঙ্কের প্রয়োজন নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরও কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা