ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:১৮:৪৯ অপরাহ্ন
মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন
ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন (চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম) দায়িত্ব পালন করবেন সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছেন ট্র্যাসি জ্যাকবসন। তিনি আজই মার্কিন দূতাবাসের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এক বার্তায় ট্র্যাসি জ্যাকবসনকে স্বাগত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে তার দায়িত্ব গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছে দূতাবাস।

বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পরবর্তী দায়িত্বে ডেভিড মিলি আসার কথা ছিল। তবে মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় তার ঢাকায় আসা সম্ভব হয়নি। ফলে নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত ঢাকায় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন ট্র্যাসি জ্যাকবসন।

পেশাদার কূটনীতিক হিসেবে ট্র্যাসি জ্যাকবসন তুর্কমিনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিব হিসেবে কাজ করেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অবসর থেকে ফিরিয়ে আনেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। একই বছরে তিনি আফগানিস্তান–সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম