ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে’

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:২৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:২৪:৩৭ অপরাহ্ন
‘বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে’

বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানী সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের অস্থিরতা দূর করবে এবং বিনিয়োগ বৃদ্ধি করবে। এখন অনেকেই নির্বাচনের অস্থিরতা নিয়ে চিন্তিত, তবে রোডম্যাপ প্রকাশিত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।”

প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যান, তারা বেশি খরচ করেন কিন্তু কম বেতন পান। ভাষার সমস্যা এবং সামর্থ্য কম থাকায় এই সমস্যা আরও প্রকট হয়।”

বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির শাখা রয়েছে। এরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। তবে বিদেশে এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ণ করছে।”

ভারতে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডা সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, “ভারতের মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রবাসীদের সাহায্য চাই, যেন তারা এই মিথ্যা প্রচার রুখে দিতে সহায়তা করে।”

বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়ে তিনি বলেন, “বিমানবন্দরে যাত্রীদের হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে