ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

নিখোঁজের ১ মাস পর কানাডায় মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ 

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:৩০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:৩০:১৬ অপরাহ্ন
নিখোঁজের ১ মাস পর কানাডায় মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ 
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন এলাকা থেকে নিখোঁজ হওয়া প্রবাসী বাংলাদেশি কলেজশিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের মরদেহ নিখোঁজের ৩০ দিন পর উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।১৯ বছর বয়সী নিধুয়া ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি গত বছরের ৩ ডিসেম্বর জনবহুল অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে দ্য লন্ডন ফ্রি প্রেসকে জানান নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী। জানাজা শেষে তাকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমিটেরিতে দাফন করা হবে।  ফেসবুকে এক আবেগঘন পোস্টে সামিনা নাসরিন লেখেন, 'মাত্র ১৯ বছরের জীবনে অজানা কষ্ট কিংবা না-বলা অভিমান নিয়ে আমার মেয়ে নিধুয়া চিরবিদায় নিয়েছে। তার জানাজায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানাই। এই বিদায়ী আয়োজনে সকলের দোয়া তার অনন্তযাত্রার পাথেয় হোক এবং আমাদের এই অসহনীয় কষ্ট কিছুটা লাঘব করবে।'   

নিধুয়া ৯ বছর বয়সে মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। তার মা টরন্টোতে কর্মরত ছিলেন, আর নিধুয়া ফ্যানশোয়ে কলেজের ডরমেটরিতে থাকতেন। নিখোঁজ হওয়ার আগে তাকে সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে দেখা গিয়েছিল।  
অন্টারিও প্রাদেশিক পুলিশ, তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট নিধুয়ার সন্ধানে তল্লাশি চালায়। তবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তারা তল্লাশি বন্ধ করে দেয়।    
স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে একজন ব্যক্তি পুলিশে খবর দেন। মরদেহের পরিচয় শনাক্ত করার পর মঙ্গলবার (৭ জানুয়ারি) নিশ্চিত করা হয় এটি নিধুয়ার। প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যু নিয়ে রহস্য থাকলেও এটি হত্যাকাণ্ড নয়। পুলিশ বলছে, তার মৃত্যু ঘিরে আরও তদন্তের প্রয়োজন।   

নিধুয়ার মৃত্যু তার পরিবার, বন্ধু-বান্ধব এবং কানাডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। তার অকালমৃত্যুর পেছনে থাকা কারণ এবং বিস্তারিত জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী