ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি

যুক্তরাষ্ট্র ও ভারত—উভয়েই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:৪০:৫১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ভারত—উভয়েই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়
যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই বাংলাদেশের স্থিতিশীলতা চান বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। শুক্রবার কলকাতায় এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে এসেছে।

এ সময় গারসেটি বলেন, "গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, নির্বাচন আয়োজনের দ্রুত প্রক্রিয়া কীভাবে করা যেতে পারে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ দেখতে পাওয়া। এজন্য যুক্তরাষ্ট্র এবং ভারত একসঙ্গে আরও শক্তিশালীভাবে কাজ করতে সক্ষম হবে।"

বিদায়ী রাষ্ট্রদূত আরও বলেন, "শাসন ব্যবস্থার পরিবর্তন সবসময় কঠিন, এবং এর ফলাফল সবসময় ইতিবাচক হয়, এমন বলা যায় না। তবে যদি বিশ্ব সম্প্রদায় দেখতে পায় যে, যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মিল রয়েছে, তাহলে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।"

এরিক গারসেটি যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক নিয়ে বলেন, "ভারত বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি দিল্লিতে পরমাণু শক্তির নিরাপদ ব্যবহারের বিষয়েও আলোচনা করেছেন।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র বা ভারত, কোনো গণতন্ত্রই নিখুঁত নয়। ঠিক যেমন বাড়ির রক্ষণাবেক্ষণ করা হয়, গণতন্ত্রেরও পরিচর্যা প্রয়োজন।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম