ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:৫৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:৫৪:১৮ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর ঐক্য ভাঙার চেষ্টা চলছে। তবে, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে ভবিষ্যতে একজোট হয়ে কর্মসূচি পালন করা হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "বিএনপি সংস্কারও চায়, একইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চায়। নির্বাচন এবং সংস্কার নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করছে, কিন্তু বিভ্রান্তির কোনো সুযোগ নেই।"

তিনি আরও বলেন, এবি পার্টির কাউন্সিলে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "বিএনপি নির্বাচন নিয়ে উদগ্রীব নয়। তবে, নির্বাচন হলে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সংকট দূর করতেই বিএনপি নির্বাচন চাইছে।"

ফখরুল বলেন, "ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে কোনো চক্রান্ত যেন নষ্ট করতে না পারে, সেই জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।"

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?