ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাধ্য হয়ে বিয়েতে রাজি হলেন জোভান-তটিনী!

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০২:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৭:০৯:০৩ অপরাহ্ন
বাধ্য হয়ে বিয়েতে রাজি হলেন জোভান-তটিনী!
ছোট পর্দার সেরা অভিনেতাদের মধ্যে ফারহান আহমেদ জোভান বেশ উপরের দিকেই জায়গা করে নিয়েছে। তার সঙ্গে তানজিম সাইয়ারা তটিনীর নাটকগুলো দর্শকপ্রিয়তার তুঙ্গে। নতুন নাটক নিয়ে আবারও ক্যামেরায় হাজির হয়েছেন তারা।সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে ‘বিয়ের গন্ডগোল’ নাটকে জুটি বেঁধেছেন জোভান। মাসরিকুল আলম পরিচালিত এ নাটকে অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।নাটকের গল্পে দেখা যায়, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না।

অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। তবে তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।
প্রসঙ্গত, ‘বিয়ের গন্ডগোল’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা