ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

নির্বাচনে ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে আসছে একাধিক প্রস্তাবনা

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
নির্বাচনে ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে আসছে একাধিক প্রস্তাবনা
সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে দুই ধরণের সরকারকেই দেখা গেছে। রাজনৈতিক পট পরিবর্তনে নির্বাচনকালীন সরকারের ভিন্নতাও চোখে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহিত ও বাতিলও হয়েছে। তবে জাতীয় নির্বাচনে একটি আসনে ভোটারদের অংশগ্রহণের মাত্রা নিয়ে এর আগে তেমন কোনো আবশ্যিকতা ছিল না। এবার প্রস্তাবনায় আসতে পারে এই বিষয়টি। সেইসাথে রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার আলাপও আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের কম ভোট পড়লে, ঐ আসনের ভোট বাতিল বা পুনরায় নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তাব করা হবে। এছাড়া নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি ওঠে। সে অনুযায়ী নির্বাচন সংস্কার কমিশন ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় থাকছে ভোটের হারের নিদিষ্ট করার বিষয়টিও।

নির্দিষ্ট আসনে আবশ্যিক মাত্রার ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেন, ‘না ভোট’ যদি বিজয়ী হয় (কোনো প্রার্থীকেই ভোট না দেয়া বা অংশগ্রহণে বিরত থাকা), তাহলে সেই আসনে পুনরায় ভোটের ব্যবস্থা করা হবে। একটা নির্দিষ্ট শতাংশ ভোটারের স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। এটি না হলে, মানুষ কেন ভোট বর্জন করছে, সেই আলাপও উঠে আসবে। এখনও শতকরা কত শতাংশ ভোটারের উপস্থিতি থাকতেই হবে, প্রস্তাবনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আলোচনা চলছে।এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচনের বিষয়ে ভাবা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত থাকবে উপজেলা, ইউপি, সিটি কর্পোরেশনসহ সারা দেশের স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিরা। এছাড়া নতুন সিস্টেমে সংসদের দ্বিকক্ষের (উচ্চকক্ষ) ভোটও থাকবে বলে জানান তিনি।

কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিক আরমান বলেন, শুধুমাত্র যেসব আসনে নির্দিষ্ট পরিমাণ ভোটের কম ভোট পড়বে সেখানে ভোট বাতিল করে পুনরায় নির্বাচন করার ব্যপারে প্রস্তাবনা দেয়া হবে। পরিমাণ হিসেবে শতকরা ৪০ থেকে ৫০ শতাংশ ভোট প্রস্তাবনায় উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনেকগুলো খসড়া পরিকল্পনা রয়েছে। সবগুলো নিয়েই আলোচনা চলছে। পরবর্তীতে যারাই নির্বাচিত হবে, তাদের দায়িত্ব থাকবে সেগুলো বাস্তবায়ন করা।সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকার যেন পিছুটান না দেয়, এজন্য জাতীয় সনদ করার কথাও জানিয়েছেন কমিশন প্রধান।

উল্লেখ্য, টানা দেড় দশক মসনদে থাকার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ৩ টি সংসদ নির্বাচন, ভোটার উপস্থিতি ও ভোটের হার ছিলো প্রশ্নবিদ্ধ। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে ১৫৩টি আসনে ভোট হয়নি। বাকি ১৪৭ টি আসনে ভোটার হার দেখানো হয়েছিলো ৪০% শতাংশ। রাতের ভোট হিসেবে বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে (২০১৮) ভোটের হার ছিলো ৮০%। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ ভাগ। অভিযোগ রয়েছে, কাগজে কলমে ভোটের এই হার দেখানো হলেও বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ