ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৩:১১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৩:১১:৩৬ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে তারা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় জড়ো হয়ে প্রথমে লিফলেট বিতরণ করেন। পরে পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন। রিপোর্টটি লেখা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।জানা যায়, গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়ার পূর্ব ঘোষণা আনুযায়ী আজ শনিবার সকালে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন। এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ