ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৩:৪৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৩:৪৫:২৯ অপরাহ্ন
সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু
সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সানা নিউজ।দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

এপির একটি ভিডিওতে দেখা গেছে, খাবার সংগ্রহ করতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন।

গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। এক যুগের বেশি সময় চলা এ যুদ্ধের কারণে সিরিয়ার অনেক মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

সূত্র: আরব নিউজ
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল