ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৪:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৪:০৫:৫২ অপরাহ্ন
মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি
আগামী ৯ মার্চ কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তার নতুন দলের প্রধানের নাম ঘোষণা করবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশব্যাপী নেতৃত্ব নির্বাচনের ভোট ৯ মার্চ অনুষ্ঠিত হবে এবং সেদিনই নতুন নেতার নাম ঘোষণা করা হবে।

ট্রুডো, যিনি প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন, দলের ভেতরে অসন্তোষ বৃদ্ধি পাওয়ার পর সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

লিবারেল পার্টির সভাপতি সচিত মেহরা বলেন, ৯ মার্চ নতুন দলের নেতা নির্বাচিত হবে এবং ২০২৫ সালের নির্বাচনের জন্য দল প্রস্তুত হবে। এটি দলের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দলের সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত বছর ট্রুডো সরকারের প্রতি জনগণের সমর্থন কমে আসতে শুরু করে। জরিপ অনুযায়ী, তার দল কনজারভেটিভ দলের চেয়ে ২০ পয়েন্টেরও বেশি পিছিয়ে রয়েছে, যার নেতৃত্বে আছেন পিয়ের পলিয়েভ, একজন কঠোর মনোভাবাপন্ন নেতা।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময়, ট্রুডো ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করার ঘোষণা দেন। লিবারেল পার্টি আশঙ্কা করছে, তাদের সরকার অনাস্থা ভোটে পরাজিত হতে পারে। দলের নেতৃত্ব প্রত্যাশী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডো সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন এবং গত ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মার্ক কার্নি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ