ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

থানা থেকে যুবদল নেতা ছিনতাই, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৪:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৪:৩৩:৩০ অপরাহ্ন
থানা থেকে যুবদল নেতা ছিনতাই, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায়।

এ কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়ার ব্যবস্থা করা হয়।

পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের নিবৃত্ত করতে চেষ্টা করেন এবং তাদের সরে যাওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে আন্দোলনকারীরা দুপুর পৌনে ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান।

গত শুক্রবার রাতে শ্রীনগর থানা থেকে ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে বিএনপির নেতা-কর্মীরা ছিনিয়ে নেয়। রাত ১০টার দিকে থানায় হট্টগোল সৃষ্টি করে তারা ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা