ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান
জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি
ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, মোবাইল সিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর শুল্ক, কর ও ভ্যাট বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির জন্য দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং ব্যবসার খরচ বেড়ে যাবে। রাজস্ব আয় বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বিগত সরকার আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। সেই ঋণের শর্ত হিসেবে ভ্যাট বৃদ্ধির এই অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে এটি সাধারণ মানুষের জন্য নতুন সংকট সৃষ্টি করবে। জনগণের জীবনমান বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি বন্ধের সমালোচনা করে তিনি বলেন, “টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনির মতো পণ্য কেনার জন্য মানুষকে দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হতো। এটি বন্ধ করে দেওয়া জনগণের প্রতি সরকারের দায়হীনতার পরিচায়ক।”

অর্থনীতির উন্নয়নে বিকল্প প্রস্তাব তুলে ধরে আখতার হোসেন বলেন, “সরকার প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। এছাড়া দুর্নীতি বন্ধ এবং খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি সম্ভব।”

জাতীয় নাগরিক কমিটি দাবি করেছে, “বিগত সরকার বিদেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতারা। তারা সরকারের প্রতি আহ্বান জানান, “অন্তর্বর্তী সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হোক।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু