ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিএনপির প্রতি ঐক্যের আহ্বান জামায়াত নেতা তাহেরের

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
বিএনপির প্রতি ঐক্যের আহ্বান জামায়াত নেতা তাহেরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বিএনপিকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, "বিএনপি জামায়াতকে রাজাকার বলছে, তবে ২০ বছর একসঙ্গে মিছিল-মিটিং করেছেন। সমালোচনা না করে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি।" তিনি আরও বলেন, "বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান সম্প্রতি বলেছেন জামায়াতের সঙ্গে দূরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। আসুন, আমরা দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলি।"

জামায়াত নেতা শেখ হাসিনার শাসনামলকে "অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায়" হিসেবে উল্লেখ করে বলেন, "ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না, তাদের নিকৃষ্ট পতন হয়।"

তিনি জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, "জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জামায়াত কখনো রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করবে না।"

এছাড়া, তিনি জামায়াতকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "নিজেদের অধিকার আদায়ে জামায়াতকে একবার সুযোগ দেবেন।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম