ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নিলেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:০১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:৪৪:১২ অপরাহ্ন
চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নিলেন খালেদা জিয়া
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায়ও দেশবাসীর খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সাক্ষাৎ শেষে মির্জা আব্বাস জানান, দীর্ঘ ১৮ বছর সঠিক চিকিৎসা পাননি খালেদা জিয়া। তিনি বলেন, ‘ম্যাডাম যদি আরও আগে চিকিৎসাটা পেতেন, হয়তো আরও সুস্থ থাকতেন। তবে তিনি এখন কিছুটা ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী সরকার তাকে অসময়ে অসুস্থ করেছে। যতটা সুস্থ থাকা দরকার ছিল, তাকে ততটা থাকতে দেওয়া হয়নি। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন।’

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ম্যাডাম দেশের বর্তমান অবস্থা ও বিএনপির সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে তিনি এখনো কোনো রাজনৈতিক নির্দেশনা দেননি। রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘নেত্রী দেশের অবস্থা এবং মহিলা দলের খবর নিয়েছেন। তিনি সবার কথা জানতে চেয়েছেন। তবে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।’

এই দম্পতি শুক্রবার লন্ডনে পৌঁছান এবং খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদও উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা