ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

৫ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৪০:৩৬ পূর্বাহ্ন
৫ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ৫ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাকে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কনস্টেবল সুজন হোসেন কখনও দাঁড়িয়ে, কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছেন।

ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে পদক্ষেপ নেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ওই ঘটনার প্রেক্ষিতে সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাকে আজ (রোববার) আদালতে হাজির করার নির্দেশ দেয়।

ট্রাইব্যুনাল জানিয়েছে, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই