ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

নিষিদ্ধ প্রেসে ছাপানো হচ্ছে পাঠ্যবই!

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১২:৩৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১২:৩৯:৪৮ অপরাহ্ন
নিষিদ্ধ প্রেসে ছাপানো হচ্ছে পাঠ্যবই!
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শর্ত ভঙ্গ করে নিষিদ্ধ ছাপাখানায় পাঠ্যবই ছাপানো হচ্ছে। নিম্নমানের কাগজ ও কালি ব্যবহার এবং বাণিজ্যিক কাজে চুক্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছে একাধিক প্রতিষ্ঠান। সরেজমিনে তদন্তে রাজধানীর ডেমরার ছাপাখানাগুলোতে এই অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

গত বুধবার (৮ জানুয়ারি) প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে গিয়ে দেখা যায়, চুক্তি ভঙ্গ করে তারা পাঠ্যবইয়ের বদলে খাতার মলাট ছাপাচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি স্বীকার করে প্রেসটির কর্ণধার মো. মহসিন। তিনি জানান, ‘বাঁধাই মেশিনের ইনচার্জ আমাদের না জানিয়ে এই কাজ করেছেন। তাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

অন্যদিকে, সোমা প্রিন্টিং প্রেস নিম্নমানের কাগজ ও কালি ব্যবহার করে পাঠ্যবই ছাপাচ্ছে। আগেও অনিয়মের জন্য তাদের সতর্ক করা হয়েছিল। তবে এবারও অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা সর্বোচ্চ ভালোটা দেয়ার চেষ্টা করি।’

এছাড়া ২০২৩ সালে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্সেও পাঠ্যবই ছাপানোর কাজ চলছে।

সরকারি নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর পাঠ্যবই ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ নেই। তবে এনসিটিবির দুর্বল নজরদারির কারণে অনিয়মগুলো বন্ধ করা যাচ্ছে না।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল