ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৪৬ অপরাহ্ন
সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ১৫০ গজের বাইরে হলে এ নিয়ে আপত্তি থাকবে না বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দেশটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং এসব নির্মাণ কাজ করতে দেয়া হবে না।"

তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে বিস্তারিত জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে।

উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের সময়ে সীমান্তের কিছু এলাকায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছিল। "বাংলাদেশ-ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটারে ইতোমধ্যে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। তবে বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের নতুন উদ্যোগ নিয়েছে তারা।"

তিনি অভিযোগ করেন, ভারতের একতরফা সিদ্ধান্তের অংশ হিসেবে লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে, যেকোনো উন্নয়ন কাজের আগে দুদেশের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। ভারত সেই শর্ত লঙ্ঘন করেছে।

উপদেষ্টা বলেন, "বাংলাদেশের বিজিবি এবং জনগণের প্রতিবাদের মুখে ভারত তিন বিঘা করিডোরসহ নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা