ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মাদুরো

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:০৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:০৬:১৯ অপরাহ্ন
তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মাদুরো
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। শুক্রবার (১১ জানুয়ারি) রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। মাদুরো দেশটির প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শপথ নেওয়ার পর মাদুরো বলেন, তার নতুন মেয়াদ হবে শান্তি, সমৃদ্ধি, সাম্য এবং গণতন্ত্রের জন্য। তিনি উল্লেখ করেন, সাংবিধানিক সংস্কারের জন্য শিগগিরই একটি কমিশন গঠন করা হবে।

সরকারি তথ্যমতে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ১২৫টি দেশের প্রায় ২,০০০ জন আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত ছিলেন।

তবে মাদুরোর তৃতীয় মেয়াদ শুরু হয়েছে রাজনৈতিক বিরোধ ও আন্তর্জাতিক চাপের মধ্যে। দীর্ঘদিন ধরে চলা নির্বাচনী বিতর্ক এবং আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে পুরস্কারও ঘোষণা করেছে।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা মাদুরো গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তার বিজয় ঘোষণা করলেও এ বিজয়ের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

অন্যদিকে বিরোধী দল দাবি করেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ এডমুন্ডোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মাদুরো ও তার প্রশাসনের বিরুদ্ধে ২০২০ সালে মাদক চোরাচালান ও দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগকে অস্বীকার করে মাদুরো বলেছেন, এটি ভেনেজুয়েলাকে দুর্বল করার একটি পরিকল্পিত ‘অর্থনৈতিক যুদ্ধ।’

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু