ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

লিটন ও হাসানকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:১২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:১২:৩৯ অপরাহ্ন
লিটন ও হাসানকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, লিটন দাস ও হাসান মাহমুদ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো এবং এই দুইজনকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাসের বাদ পড়ার কারণ হিসেবে তিনি বাজে ফর্ম, পাওয়ার প্লে সময়ে সুবিধা নিতে না পারা এবং একইভাবে বারবার আউট হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

ওপেনার হিসেবে দল থেকে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। লিটন না থাকায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী। এছাড়া অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

পেসারদের মধ্যে বাদ পড়েছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দলে সুযোগ পেয়েছেন চার পেসার তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

এদিকে, সাকিব আল হাসান বোলিংয়ে নিষিদ্ধ রয়েছেন। দুই দফা বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি, তাই তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের