ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আজীবন থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০২:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০২:০৬:০৯ অপরাহ্ন
হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আজীবন থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিক ও কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার সম্প্রতি মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন তিনি চান, ততদিন ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। শনিবার রাতে কলকাতা সাহিত্য উৎসবে যোগ দেওয়ার সময় পিটিআইকে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

মণি শঙ্কর আইয়ার বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক ভালো কাজ করেছেন এবং তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক। যতদিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত।” গত মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন, যা খুবই ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি আরও বলেন, আলোচনা অব্যাহত থাকা উচিত এবং দিল্লির সঙ্গে মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা প্রয়োজন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, যখন দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুরু হয়।

সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা প্রসঙ্গে মণি শঙ্কর বলেন, "হিন্দুদের ওপর হামলা সত্য, তবে অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা