ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বছর খানেক আগেই বিয়ে করেছেন পড়শী

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:১৪:২৩ অপরাহ্ন
বছর খানেক আগেই বিয়ে করেছেন পড়শী
গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র নিলয়ও গানের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান।

স্বাক্ষর জানান, ‘তাদের বিয়ে গত বছরই হয়েছে। কিছু পারিবারিক বিষয় থাকায় এত দিন আমরা বিষয়টি প্রকাশ করিনি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।'

২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মঞ্চে নিলয়ের সঙ্গে পড়শীর পরিচয় হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা পরে রূপ নেয় প্রেমে। অবশেষে ১৬ বছরের সম্পর্ক বিয়েতে গড়ায়।

জানা গেছে, নিলয় ও পড়শী দীর্ঘদিন প্রেম করেছেন। নিলয় ২০১০ সাল থেকে পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর তার পরিবার বাংলাদেশে এলে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তারা শুরু থেকেই বিয়ের খবরটি সময়মতো প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা