ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছেন আরও ৬৫ প্রবাসী

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:৪৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:৪৫:০২ অপরাহ্ন
লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছেন আরও ৬৫ প্রবাসী
চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে দ্বিতীয় দফায় ঢাকায় ফিরবেন আরও ৬৫ জন প্রবাসী। তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।বুধবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।লেবানন থেকে তারা প্রথমে জেদ্দায় পৌঁছাবেন। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন এই প্রবাসীরা।লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় ফিরছেন ৬৫ জন বাংলাদেশি।

প্রথম ধাপে ২১ অক্টোবর বৈরুত থেকে দেশে ফেরত আসেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আরো ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস (বৈধ কাগজ) রয়েছে, ১৬২৩ জন আনডকুমেন্টেড (অবৈধ)। আইওএম ২০০জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে।  অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন বলে জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ