ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
ব্রিফ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে তলব

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:৫৫:১৬ অপরাহ্ন
সীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে তলব
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় তাকে মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনকে জানানো হবে।”

তিনি আরও জানান, “সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের দৃঢ় অবস্থানের কারণে ভারত বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।”

পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ-এর সঙ্গে বিজিবির নিয়মিত যোগাযোগ চলছে বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে যেসব অসম চুক্তি হয়েছে, সেগুলো বাতিলের বিষয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে (ফেব্রুয়ারিতে) বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা