ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত: জি এম কাদের

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৫:০৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৫:০৬:৫৪ অপরাহ্ন
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত: জি এম কাদের
শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

জি এম কাদের বলেন, ‘নতুন করে ভ্যাট আরোপ করা সরকারের এক নির্দয় সিদ্ধান্ত। এটি সাধারণ মানুষের জীবনে আরও বোঝা হয়ে দাঁড়াবে। সরকারকে এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিচ্ছি।’

তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। ‘সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না। এমনকি ব্যবসায়ীরাও সংকটে রয়েছেন।’

জাতীয় পার্টি চেয়ারম্যান মূল্যস্ফীতি, ডলারের উচ্চ মূল্য, এবং ব্যাংকের সুদের চাপে মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবন আরও অসহনীয় করে তুলবে।’

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর বিকল্প রয়েছে। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাই।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা