ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৫:২৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৫:২৯:০৫ অপরাহ্ন
৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) কমিশনের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কমিশনের আগের মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পাঠানো হয়েছে। সেই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল গত ৯ অক্টোবর, একটি জনমুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দক্ষ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। কমিশনের উদ্দেশ্য ছিল তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা।

এ সময় কমিশন ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বিভাগ, ৬টি জেলা ও ৪টি উপজেলায় অংশীজনদের মতামত সংগ্রহ করে। এ পর্যন্ত ২০টিরও বেশি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদনের খসড়া সুপারিশগুলো আরও পর্যালোচনা এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়েছে।

চিঠিতে আরও জানানো হয়, লক্ষাধিক নাগরিকের অনলাইন মতামত এবং বিভিন্ন পরিষেবার ওপর নাগরিকদের অভিমত এখনও প্রক্রিয়াধীন। এছাড়া, কমিশনের সদস্যরা সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর এবং মতলব উপজেলায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। এসব তথ্য চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে।

কমিশনের মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা