ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

লরেন্স এখন ‘কমলা’, ভারতের কুম্ভমেলায় স্টিভ জবসের স্ত্রী

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৬:২০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৬:২০:৩৩ অপরাহ্ন
লরেন্স এখন ‘কমলা’, ভারতের কুম্ভমেলায় স্টিভ জবসের স্ত্রী
আগামীকাল সোমবার ভারতে শুরু হচ্ছে কুম্ভমেলা, যা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। ছয় সপ্তাহের এই হিন্দুধর্মীয় মেলায় অংশ নেবেন প্রায় ৪০ কোটি পূণ্যার্থী। এই মেলা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পূণ্যার্থীকে আকর্ষণ করে, এবং দেশ-বিদেশ থেকে অনেকেই এটি উপভোগ করতে আসেন।

এবার কুম্ভমেলা দেখতে ভারতে এসেছেন স্টিভ জবস এর স্ত্রী লরেন্স পাওয়েল জবস। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, ভারতে হিন্দু ধর্ম অনুসারে লরেন্সকে নতুন নাম দেওয়া হয়েছে, তা হলো "কমলা"।

শনিবার কাশী বিশ্বনাথ মন্দির এ পৌঁছানোর পর মন্দিরের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায় লরেন্সকে। তিনি ভারতীয় রীতিনীতি মেনে মন্দিরে পুজো দেন এবং পরনে ছিল গোলাপী রঙের কুর্তি এবং মাথায় সাদা ওড়না।

লরেন্সের পরিকল্পনা অনুযায়ী, তিনি প্রয়াগরাজ-এ অনুষ্ঠিত হতে চলা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করবেন এবং গঙ্গাস্নান করবেন বলে জানা গেছে। কৈলাশানন্দ গিরি মহারাজ জানান, লরেন্স আগামী কয়েকদিন মহাকুম্ভ মেলায় থাকবেন।

এবারের মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতি ১২ বছর পর পর এই বিশাল উৎসব আয়োজন করা হয়। যমুনা নদীর তীরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের