ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৬:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৬:২৫:২১ অপরাহ্ন
কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল গত ছয় দিন ধরে চলমান। আগুন নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা সত্ত্বেও তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর ফলে একের পর এক এলাকা পুড়ছে। আগুনের গ্রাসে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বাড়িও পুড়েছে। সম্প্রতি তিনি নিজের এক্স অ্যাকাউন্টে এই বিষয়ে জানান।

প্রীতি জিনতা তার পোস্টে লিখেছেন, "আমি কখনই ভাবিনি এমন একটি দিন দেখতে পাব। লস অ্যাঞ্জেলস শহরটি আগুনে জ্বলছে। আমাদের আশপাশের এলাকাগুলো ধ্বংস হয়ে গেছে। এখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদ আছি, কিন্তু আগুনের ঝুঁকি থেকে কখনও ভাবিনি বাঁচব। এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম।"

তিনি আরও বলেন, "গোটা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশে বরফের মতো ছাই উড়ছে। বাতাসের গতি অনেক বেশি। আমার সন্তান ও আত্মীয়দের নিয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। বাড়ি পুড়ে গেছে। চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত। তবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখনও নিরাপদ আছি। যারা বাস্তুচ্যুত হয়েছেন এবং আগুনে সবকিছু হারিয়েছেন, তাদের জন্য আমি প্রার্থনা করি। আশা করি শীঘ্রই বাতাস কমে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে।"

অতীতে সবচেয়ে বড় দাবানলে ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনের ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে, এবং বহু হলিউড তারকার বাড়িও পুড়ে গেছে।

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট