ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কুয়াকাটায় শ্রমিকদল ও কৃষকদল নেতার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৯:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৯:৫৭:০২ পূর্বাহ্ন
কুয়াকাটায় শ্রমিকদল ও কৃষকদল নেতার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি কে এম বাচ্চু এবং তার বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা ও পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকারের দিকে।

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আলী খন্দকার এবং জসিম মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক তাদের ওপর হামলা চালায়।

সাংবাদিক বাচ্চুর বাবা ইউনুচ খলিফা রাতে চৌরাস্তা এলাকায় এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাদাম বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আলী খন্দকার। তিনি বাদাম বিক্রেতাকে গালমন্দ করলে ইউনুচ খলিফা এর প্রতিবাদ করেন। এতে আলী খন্দকার ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

বাবার ওপর হামলার খবর শুনে কে এম বাচ্চু ঘটনাস্থলে পৌঁছালে জসিম মৃধা ও আলী খন্দকারের নেতৃত্বে ২০-২৫ জন তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে বাচ্চু জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাচ্চু বলেন, “আমার বাবার ওপর হামলার খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু আমাকে ঘিরে ধরে মারধর করা হয়। আমার বাবাকেও রেহাই দেয়নি তারা।”

এ বিষয়ে অভিযুক্ত পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা বলেন, “আমি সেখানে গিয়ে মারধর থামানোর চেষ্টা করেছি। কিন্তু বাচ্চু নিজেই আমার ওপর হামলা চালায়।”

অন্যদিকে, পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা