ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে কী বলছেন লিটন?

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১০:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:১০:১৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে কী বলছেন লিটন?
শটের নান্দনিকতার জন্য লিটন দাসকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি এই টাইগার উইকেটকিপার ব্যাটারের।

কিন্তু দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে তিনি খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ। এমন পারফরম্যান্স নির্বাচকদের জন্য চিন্তার কারণ হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “দল নির্বাচন পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমার কাজ পারফর্ম করা। সেটা আমি সাম্প্রতিক সময়ে করতে পারছিলাম না। এজন্যই আমাকে বাদ দেওয়া হয়েছে, এটা আমি মেনে নিয়েছি।”

নিজের ফর্মহীনতা নিয়ে লিটন আরও বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন কেন আমি দলে নেই। পারফরম্যান্স ছিল না। এটা ওপেন সিক্রেট।”

লিটন দাস মনে করেন, ফর্ম ফিরলে জাতীয় দলে ফেরার সুযোগ আসবে। তিনি বলেন, “এখন সবকিছু নির্বাচকদের ওপর। তারা যদি মনে করেন আমি ফিট এবং দলকে কিছু দিতে পারি, তবে হয়তো আবার ডাক পাব। তবে আমি এখন পুরোপুরি বিপিএলের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।”

লিটনের এই দৃষ্টিনন্দন ইনিংস তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও হয়তো আবার দেখা যাবে তাকে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল